মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আসন্ন মাগুরা সদর উপজেলায় জমে উঠেছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন।প্রচার-প্রচারণা,ব্যানার-পোষ্টার এবং গণসংযোগের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।
মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবু নাসির বাবলু আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট কামনা করছেন মাগুরা সদর উপজেলার সাধারন ভোটাদের নিকট।
এ বিষয়ে আবু নাসির বাবলু বলেন,জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতিক নৌকা।উন্নয়নের প্রতিক নৌকা।আদর্শ মাগুরা শহর গড়তে ভোট দিবেন সবাই নৌকা মার্কায়।