মাগুরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৩ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা শ্রীপুরের অদূরে শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্হিত।  দীর্ঘদিন যাবৎ শ্রীপুরবাসী এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা গ্রহন করে আসছে। কিন্তু অত্যন্ত দূঃখের বিষয় জনবলের অভাবে পর্যাপ্ত স্বাস্হ্যসেবা  থেকে বঞ্চিত হচ্ছে  এলাকাবাসী।সরেজমিনে গিয়ে চোঁখে পড়ে শ্রীপুরের একমাত্র ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটির  বেহাল দশার দৃশ্য।

এখানে মোট জনবল থাকার কথা ১২৭  জন আছেন মাত্র ৮৪ জন। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে ডাক্তার, হিসাবরক্ষক,  আয়া,নার্স, মালি ও ওয়ার্ডবয় সহ গুরুত্বপূর্ণ ৪৩ টি পদ শুণ্য রয়েছে।

হাসপাতালটির  একমাত্র এক্সরে মেশিনটি নিথর দেহটি পড়ে আছে।

এছাড়া জরুরী সেবা পেতে একমাত্র বাহন এ্যাম্বুলেন্সটি আছে,কিন্তু ড্রাইভার নাই।১ সেপ্টেম্বর ২০১৮ থেকে ড্রাইভার পদটিও শুণ্য। ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২০ জানুয়ারী ২০১১ সালে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়।শ্রীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মার্চ ২০১৭ সালে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের  উদ্ভোধন ঘোষণা করেন।

৬ জুন ২০১৮ হাসপাতালটির প্রশাসনিক অনুমোদন দেয়া হয় কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দুঃখজনক হলে ও সত্য ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি জনগনের কাঙ্খিত সেবা  প্রদানে ব্যর্থ।

এ বিষয়ে এলাকাবাসি জানান,আমরা  ডাক্তারের অভাবে পরিপুর্ন  স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।মূমূর্ঘূ রোগীদের কোন চিকিৎসা না দেওয়ায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল সহ অন্যত্র যাওয়ার প্রয়োজন হয়।আমরা এলাকাবাসি চাই  হাসপাতালকে দ্রুত ৫০ শয্যায় উন্নীত করে আমাদের স্বাস্হ্য সেবা নিশ্চিত করা।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মোঃ রঈসউজ্জামান জানান,
৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি জনবলের অভাব রয়েছে। এক্সরেমেশিন ও ড্রাইভারের শুন্যপদের জন্য মাগুরা সিভিল সার্জন বরাবর আবেদন করেছি।ডাক্তারদের বদলিজনিত কারনে পরিপূর্ণ  স্বাস্থ্যসেবা কার্যক্রমে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে,তবে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুরু হলে, শুন্যপদ গুলো পরিপূর্ণ হলে এবং অপারেশন থিয়েটার চালু হলে আশা করছি সকল সমস্যার সমাধান হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ