মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই বইতে শুরু করছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের বাতাস।
ইতিমধ্যে মাগুরা শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীতা প্রচার-প্রচরনায় ব্যস্ত সময় পার করছে।এবার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে রয়েছে ব্যাপক জল্পনা কল্পনা।
আগামী ফেব্রুয়ারী মাসেই নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করবে।আর মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন।
শ্রীপুর উপজেলা গত নির্বাচনে বিএনপির দখলে থাকলেও সে জায়গা আবার পুনরুদ্ধার করতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামীলীগ।
ইতিমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থী কে নিয়ে লেখা-লেখি শুরু করেছেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জোর প্রচারনা চালাচ্ছেন,সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাহামুদুল গনি শাহীন,শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি,নাকোল ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়নুর রশিদ মুহিত,মাগুরা জেলা যুবলীগের আহবায়ক জনাব ফজলুর রহমান,মাগুরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন,শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মশিয়ার রহমান,গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল হালিম মোল্ল্যা,শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,আওয়ামী নেতা নজরুল ইসলাম,মালয়েশিয়া আওয়ামীলীগ এর আহবায়ক জনাব রেজাউল ইসলামের নাম এবং আওয়ামী নেতা ও সাবেক নাকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব শাজাহান হোসেনের নাম।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মাঠ চষে বেড়াচ্ছেন,যুবলীগ নেতা ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জালাল উদ্দিন,শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা খান তৈয়বুর রহমান,শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা জনাব হাসানুজ্জামান হান্নান,শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মতিন,উপজেলা যুবলীগ নেতা এমটি আহম্মেদ রোজ খান এবং মাহাফুজ সর্দারের নাম।
চলছে অপেক্ষা ও জোর লবিং।উপজেলা বাসী যোগ্য শিক্ষিত ও দুরদর্শী বিতর্কবিহীন নেতাকে চান শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে।
এখন উপজেলাবাসী তাকিয়ে আছেন উৎসুক দৃষ্টিতে কে হতে যাচ্ছেন আগামীর উপজেলার নৌকার কান্ডারী?কে ধরবে উপজেলা নৌকার হাল?
You must be logged in to post a comment.