মাগুরা শ্রীপুরে ৭০ পিচ ইয়াবাসহ আটক ২
মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।
মাগুরা শ্রীপুরে গতকাল ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টা ২০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে সোনাতুন্দি বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৭০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
এই অভিযানের নেতৃত্ব দেন শ্রীপুর শ্রীপুর থানা এস আই জনাব শাহারিয়ার হুসাইন রুবেল।এ সময় তাঁর অভিযানের সঙ্গী হিসেবে ছিলেন এস আই জনাব হামিদুল ইসলাম এবং এস আই জনাব লুৎফর রহমান।
আটককৃতরা হলেন শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের দাউদ জোয়ার্দ্দারের ছেলে ইমতিয়াজ জোয়ার্দ্দার (২০) এবং সোনাতুন্দি গ্রামের কাজী রুহুল আমীনের ছেলে কাজী শামীম (৩৫)।
এ সময় অভিযানের নেতৃত্বদানকারী এস আই জনাব শাহারিয়ার হুসাইন রুবেল জানান,গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোনাতুন্দি বাজার সংলগ্ন ব্রীজে অভিযান চালিয়ে ২ জনের কাছ থেকে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করার পর তাদের আটক করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,আটক ২ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক মামলা রয়েছে।শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।