মাগুরা শ্রীপুরে ২৯ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ১:৫৩ অপরাহ্ন
মাগুরা শ্রীপুরে ২৯ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

মহসিন মোল্যা, মাগুরা।।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মাগুরার শ্রীপুরে আজ ২৬ আগস্ট রবিবার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২৯ আগস্ট বুধবার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মোল্যা,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব হুমায়নুর রশিদ মুহিত,শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা যুবলীগের অন্যতম নেতা কাজী জালাল উদ্দীন,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব সাজ্জাদ হোসেন,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আব্দুর রহিম সরদার সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চলার পথের আদর্শ,আমাদের পথ প্রদর্শক।আগামী ২৯ আগস্ট বুধবার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ।তাই আওয়ামীলীগের সকল নেতাকর্মিদের নিজেদের সকল ভেদাভেদ ভুলে উক্ত শোক দিবসে উপস্হিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ