মাগুরা শ্রীপুরে সাইফুজ্জামান শিখর ও আব্দুল হাই এমপির গণসংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ৮:৩৭ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার১১ জানুয়ারী শুক্রবার বিকালে মাগুরা-১ আসনের জনাব সাইফুজ্জামান শিখর ও ঝিনাইদহ-২ আসনের জনাব আব্দুল হাইকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।স্থানীয় গয়েশপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনার অনুষ্টানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল হালিম মোল্যা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জনাব আবদুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল হক,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত,শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শৈলকূপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন,শৈলকূপা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল মোল্যা সহ মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দুই এমপিকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা প্রদান করা হয়।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ