মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার দ্বাড়িয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ গ্রামে ১০ বছরের শিশু ধর্ষনের অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ১৯ নভেম্বর সোমবার হলেও ২২ নভেম্বর বৃহস্পতিবার শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে। মামলার বাদি বাদল মৃধা জানান,গত ১৯ নভেম্বর সোমবার গোয়ালদাহ গ্রামের সনজিত বিশ্বাসের ছেলে লম্পট মনোজিত বিশ্বাস (৪০) বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে আমার ভাতিজি ফাতেমা খাতুন (১০) কে ধর্ষন করে।
ফাতেমা তার মা-বাবার সাথে নারানয়গঞ্জ থাকে।কিছু দিন হল আমার বাসায় বেড়াতে এসেছে।এখন আমি ভাই এবং ভাবিকে কি জবাব দেব?অনেক ভয়ভীতি দেখিয়ে এলাকার কিছু লোকজন ৩০০০ টাকার বিনিময়ে বিষয়টা মিমাংসা করতে চাই।আজ এই বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে। শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমান জানান,অভিযোগটি গ্রহন করা হয়েছে।মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারের রিপোর্ট আসার পরেই প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.