মাগুরা শ্রীপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১ অক্টোবর, ২০১৮, ৮:০৩ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।

মাগুরা শ্রীপুরে আজ ১ অক্টোবর সোমবার সকাল ১০ টায় শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে শ্রীপুর থানায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব হুমায়নুর রশিদ মুহিত,শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা শারদীয় দূর্গোৎসবে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুন্দর পরিবেশে শারদীয় দূর্গোৎসব সমাপ্ত করতে পুলিশের ভূমিকার নানাবিধ দিক তুলে ধরেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ