মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আজ ৭ জুন শুক্রবার আনুমানিক সকাল ৯ টায় মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া ওহাব মার্কেট এলাকায় মোসলেম মোল্যার নির্মানাধীন মার্কেটের রিভার্ভ ট্যাংকের টয়লেটের হাউজে আটকা পড়ে মাগুরা শ্রীপুর উপজেলার চিলগাড়ী গ্রামের কুমারেশ মিস্ত্রীর ছেলে পলাশ কুমার (৩০) এবং শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৩৫) নামে ২ যুবকের মৃত্যু হয়েছে।তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এলাকাবাসি জানান,আজ সকালে রাজমিস্ত্রী পলাশ কুমার নির্মানাধীন মার্কেটের রিজার্ভ ট্যাংকের সাটারিং খুলতে নামলে অক্সিজেন সংকটে পড়ে বাঁচার জন্য চিৎকার করলে মনিরুল ইসলাম তাকে বাঁচাতে গেলে ২ জনই হাউজে আটকা পড়ে তাদের মৃত্যু হয়।
এলাকাবাসি শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মদক্ষতার এবং পদক্ষেপের প্রতি অসন্তোস প্রকাশ করে বলেন,শ্রীপুর ফায়ার সার্ভিসের এই ঘটনায় কোন ভূমিকায় চোঁখে পড়ার মত ছিল না।উদ্ধার অভিযানে তাদের সঙ্গে ছিল না কোন উদ্ধার সরঞ্জাম।তাহলে শ্রীপুর ফায়ার সার্ভিস কি জন্য রাখা হয়েছে?দক্ষ জনবল ও ফায়ার সার্ভিসের সামগ্রিক উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,ঘটনার পর পরই থানায় সংবাদ আসলে আমরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছায়।পরে শ্রীপুর ফায়ার সার্ভিস এবং এলাকাবাসির সহযোগিতায় ২ জনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকেই মৃত্য ঘোষনা করেন।এই ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।