মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল বাছাড়ের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল রোববার বিকেলে ফেসবুকে ছবিটি ভাইরাল হলে সর্বত্র সমালোচনার ঝড় শুরু হয়।
তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ সবার মুখে মুখে।তার বাবার নাম বীরেন্দ্রনাথ বাছাড়।তিনি শ্রীপুর উপজেলার আনন্দনগর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি শুনেছি।প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।