মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
গত ২১ এপ্রিল শনিবার শৈলকূপা উপজেলার মীনগ্রাম নামে স্হানে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে।আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় ঢাকা গালিব উদ্দিন হাসপাতালে মারা গিয়েছে।নিহত মাহফুজুর রহমান (৩২) মাগুরা শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের কোবাদ বিশ্বাসের একমাত্র ছেলে।
একমাত্র ছেলের মৃত্যুতে নিহতের পরিবার এবং বন্ধু মহলে শোকের ছায়া বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়,গত ২১ এপ্রিল শৈলকূপা উপজেলার মীনগ্রাম নামক স্হানে গরুর সাথে মোটরসাইকেল বেঁধে গেলে তিনি রাস্তার উপর পড়ে মাথায় প্রচুর আঘাত লাগে।স্হানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।পরে অবস্হার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।ঢাকা গালিব উদ্দিন হাসপাতালে আইসিইউতে ৫ দিন থাকার পর আজ দুপুর ২ টায় তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তিনি বাবা-মা,বোন,স্ত্রী ও ১ ছেলে রেখে গিয়েছেন।