মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুরে এই প্রথম “মানবতার দেওয়াল” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে।সংগঠনটির যাত্রা শুরু হয় গত ১ মার্চ ২০১৯ সাল থেকে।
“তোমার যাহা অপ্রয়োজনীয় তাহা এখানে রেখে যাও,আর তোমার যাহা প্রয়োজন এখন থেকে নিয়ে যাও” এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আলোকিত পরিবারের সার্বিক সহযোগিতায় মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া এম ওহাব মার্কেটের আলোকিত প্রাইভেট স্কুলের ৪র্থ তলায় গড়ে উঠেছে সংগঠনটি।
সংগঠনটির অন্যতম পৃষ্টপোষক জনাব জাহিদুল ইসলাম জুয়েল জানান,কিছু সমাজসেবী তরুণদের ঐকান্তিক প্রচেষ্টায় “মানবতার দেওয়াল” আমরাই প্রথম শ্রীপুর শুরু করতে সক্ষম হয়ে নিজেদের ধন্য মনে করছি।এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ।আপনাদের সহযোগিতায় আমরা মানবতার দেওয়ালে সমাজের বুকে মানব সেবার উজ্জল দৃষ্টান্ত স্হাপন করতে চাই।আর এরই ধারাবাহিকতায় আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান,যুব সমাজ এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার বিনিত আহ্বান জানাচ্ছি।
You must be logged in to post a comment.