মাগুরা শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১০:৫৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ ২২ জুলাই রবিবার বিকাল ৩ টার বিদ্যুৎপৃষ্ট হয়ে খামারপাড়া বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক মেধাবি ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত স্কুল ছাত্রে নাম জারিফ হোসেন (১৪)।সে শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামের ইকবাল হোসেনের ছেলে। > তার অকাল মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শিরা জানান,প্রতি বছরের ন্যায় এই বছর খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অান্ত: শ্রেনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা দেখার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্বক আহত হয়।  খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাজিজার রহমান বিশ্বাস বলেন,বিদ্যালয়ের মাঠে খেলা দেখার সময় জারিফ হোসেন দ্বিতীয় তলায় দাড়িয়ে খেলা দেখ ছিল।ভবনের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের খোলা সংযোগ তারে অসতর্ক মুহুর্তে হাত লেগে যাওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্বক আহত হয়।পরে দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন,পল্লী বিদ্যুতের গাফিলতিই এমন দূর্ঘটনার জন্য দায়ী।কারন এর আগেও এই বিদ্যুৎ সংযোগে অনেকগুলো দূর্ঘটনার ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ গ্রহন করে নাই।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমান বলেন,এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ