মাগুরা শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৬:৫৭ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলা আওয়ামীগ কতৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ্যাড.সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবদুল ফাত্তাহ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবু নাসির বাবলু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মুন্সি রেজাউল হক,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াছিন কবির,শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব হুমায়নুর রশিদ মুহিত,উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান,উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন,ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন সহ আরো অনেকেই।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জন্মদিনের কেক কাঁটা হয় এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ মাগুরা জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতামূলক লিপলেট বিতরণ করে শহর প্রদক্ষিণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ