মাগুরা শ্রীপুরে নৌকার পক্ষে বিশাল মিছিল,নির্বাচনী অফিস উদ্বোধন ও মোটরসাইকেল শোভাযাত্রা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ১০:৩৮ পূর্বাহ্ন

 

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

আসন্ন ২৪ মার্চ শ্রীপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে গতকাল ১৮ মার্চ সোমবার বিকালে শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির নেতৃত্বে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব পঙ্কজ কুমার সাহার পক্ষে মাগুরা শ্রীপুরে বিশাল মিছিল,মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রাটি খামারপাড়া থেকে শুরু হয়ে শ্রীপুর,লাঙ্গলবাঁধ,আমলসার,কালিনগর,শ্রীকোল পুনরায় খামারপাড়া এম ওহাব মার্কেটে আওয়ামীলীগের নৌকার অফিসে এসে শেষ হয়।

এ সময় আমলসার,গয়েশপুর এবং শ্রীকোল ইউনিয়নের বেশ কয়েকটি নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ্যাড. ওহিদুর রহমান টিপু,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এবং শ্রীপুর উপজেলার নৌকার কান্ডারি জনাব পঙ্কজ কুমার সাহা,শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি),শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব হিমাংসু রায়,শ্রীপুর সদর ইউপি সদস্য জনাব সিরাজুল ইসলাম টোকন সহ শ্রীপুর উপজেলার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,এই নৌকা বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার নৌকা।অনেকে অপ-প্রচার চালিয়ে নৌকা মার্কার ভোটারদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন।এই অপ-প্রচারে কান না দিয়ে,প্রতিকের বিপক্ষে অবস্হান না নিয়ে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ