মাগুরা শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮, ১০:৩২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলা মিলনায়তনে  আজ ১ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা মহিলা সংস্হার চেয়ারম্যান পারভীন সুলতানা,শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম,শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমান,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীপুর ইউনিউন পরিষদ চেয়ারম্যান জনাব মসিয়ার রহমান সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৩০ জন প্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ লক্ষ ৫০ হাজার টাকার লোনের চেক বিতরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ