মাগুরা শ্রীপুরে গড়াই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩৭ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

আবহমান কাল ধরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন প্রায় বিলুপ্ত প্রায়।প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠান সমুন্নত রাখতে আজ ২৬ সেপ্টেম্বর বুধবার মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি-ঘসিয়াল গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন ও শেখ রাসেল গোল্ডকাপ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়।নৌকা বাইচ দেখার জন্য গড়াই নদীর দু-পাড় উৎসবে পরিণত হয়।রকমারি দোকান আর হাজারো মানুষের পদচারণায় অনুষ্ঠানস্হল মেলায় পরিনত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব লেফঃ কর্নেল (অবঃ) জনাব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর,মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটি এম আব্দুল ওয়াহহাব,মাগুরা জেলা প্রশাসক জনাব আতিকুর রহমান,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান।

মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খাঁন,মাগুরা জেলা সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব হুমায়নুর রশিদ মুহিত,উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ,দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জাকির হোসেন কানন,নদী ভাঙ্গন রোধ কমিটির সভাপতি জনাব সুলায়মান মোল্যা সহ জেলা এবং উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলাম বলেন, নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক বিপর্যয়।গড়াই নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্হা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ