মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার পারপটোরা গ্রাম থেকে ২ মার্চ শনিবার রাত ৮ টা ৫৫ মিনিটে শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,মহেশপুর গ্রামের আক্কাস মৃধার ছেলে রিপন মৃধা (২৫),শুকুর আলী মৃধার ছেলে ইলিয়াস মৃধা (২২),পান্নু মৃধার ছেলে ইদ্রিস মৃধা (২১)।
পুলিশের এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন এস আই রাসেল,এস আই সাগর,এ এস আই জাহিদুল ইসলাম,এ এস আই উজ্জল হোসেন।
এই বিষয়ে শ্রীপুর থানা এস আই জনাব রাসেল জানান,গোপন তথ্যের ভিত্তিতে পারপটোরা গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।পরে তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এই বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।