মাগুরা শ্রীপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে কারাদন্ড

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯, ১২:৫৮ অপরাহ্ন
শ্রীপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে কারাদন্ড

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলার কুঠি চৌগাছি গ্রামে এক যুবককে ইভটিজিংয়ের অভিযোগে ১৫ দিনের কারাদন্ড,১০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়-গত ১ জুলাই সোমবার বিকেলে আসিফ নিজ গ্রামের একটি নির্জন স্থানে একই গ্রামের ৮ বছর বয়সী এক কন্যাকে অনৈতিক প্রস্তাব দেয় ও তার সঙ্গে অশালীন আচরণ করেন।মেয়েটি বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনা জানাই।অভিযুক্ত আসিফ (২৬) কুঠি চৌগাছি গ্রামের আজাদ হোসেনের ছেলে।

বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমানকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে শ্রীপুর পুলিশের সহায়তায় অভিযুক্ত আসিফকে মোবাইল কোর্টে হাজির করে প্রমাণের ভিত্তিতে ওই দিন রাত ১১টায় এ জেল ও জরিমানার আদেশ দেওয়া হয়।

বিচারে ওই যুবককে নির্ধারিত সময়ের মধ্যে ১০ হাজার টাকা জারিমানা প্রদান করা না হলে অতিরিক্ত ৩ মাসের জেল দেয়া হবে বলে জানানো হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ