মাগুরা শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ৫:৩৬ অপরাহ্ন

মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামে গত ১৫ জুলাই রবিবার সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।ঘটনার পর থেকে এলাকায় থম থমে অবস্হা বিরাজ করছে।

এলাকাবাসির সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দরিবিলা গ্রামের আওয়ামীলীগ নেতা হোসেন মোল্যা এবং শ্রীপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক ভিপি আজমের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আওয়ামীলীগ কর্মি জামাল এবং মিলন মাঠে কাজ করতে গেলে মশিয়ারের নেতৃত্বে বিএনপির লোকজন তাদের উপর আতর্কিত হামলা চালায়। পরে তারা সংঘবদ্ধ হয়ে আওয়ামীলীগ কর্মিদের উপর দফায় দফায় হামলা চালায়। হামলায় রফিক মোল্যা (২৮), লিমন মোল্যা (২৫), ফারুক মন্ডল (৩২), যাকাত (৪০) সহ আওয়ীলীগের বেশ কয়েকজন আহত হয়েছে।

আহতদের মধ্যে রফিক মোল্যাকে আশঙ্কাজনক অবস্হায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় আওয়ামীলীগ নেতা কর্মিরা বলেন,তারা দীর্ঘদিন ধরে বিএনপি কতৃক নির্যাতনের শিকার।কোন এক মহলের ছত্র ছায়াই এই সকল বিএনপি দোসরেরা তাদের উপর একের পর এক নির্যাতন করে আসছে।আমরা মাগুরা জেলা আওয়ামীলীগের সুদৃষ্টি কামনা করছি।আমরা চাই শান্তিপূর্নভাবে বসবাস করতে,কিন্তু বিএনপির লোকগুলো আমাদের গ্রামটাকে অশান্ত করে তুলছে।আজও তারা আমাদের বাড়ির উপর আসছে, আমাদের উপর আক্রমন করছে।তারা আমাদের সাথে বিবাদ করার চেষ্টা করেছে।বঙ্গবন্ধুর আদর্শে গড়া মানুষদের উপর এখনো কেন এই নির্যাতন!যা আসলে মানতে আমাদের খুবই কষ্ট হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমান বলেন,সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।এখন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ