মাগুরা শ্রীপুরে আওয়ামীলীগের কর্মীসভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:১৭ অপরাহ্ন
‘বাংলাদেশের আজ সকল উন্নয়নের একমাত্র দাবিদার আওয়ামীলীগ সরকার’....

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।

গত বৃহস্পতিবার ২০ ডিসেম্বর’১৮ মাগুরা শ্রীপুর উপজেলার দ্বাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খাঁন, মাগুরা জেলা আওয়ামীলীগ সহসভাপতি জনাব মুন্সি রেজাউল হক, মাগুরা জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন, মাগুরা জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বাড়িয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ মহাজোট ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় মাগুরা-১ আসনে নৌকার মনোনীতপ্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘বাংলাদেশের আজ সকল উন্নয়নের একমাত্র দাবিদার আওয়ামীলীগ সরকার। আজ ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষা বৃত্তি, মাগুরায় রেল লাইন, মেডিকেল কলেজ হাসপাতাল, মাগুরায় চার লেন সড়কসহ বিভিন্ন উন্নয়নের একমাত্র আওয়ামীলীগ সরকার করেছে।তাই উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সুখে-শান্তিতে থাকতে হলে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই।’

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ