মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ ১৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টায় আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব আমির মোল্যা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাড. জনাব সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জনাব ইসরাত জাহান হ্যাপী,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাড. জনাব সিরাজুল ইসলাম,মাগুরা জেলা আওয়ামীলীগ সদস্য জনাব কাজী তারিকুল ইসলাম,শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক শ্রীকোল ইউপি চেয়ারম্যান জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি,শ্রীকোল ইউপি চেয়ারম্যান জনাব মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম সহ মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাদশা। এ সময় বক্তারা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
You must be logged in to post a comment.