মহসিন মোল্যা, মাগুরা।।
আজ ৮ সেপ্টেম্বর শনিবার মাগুরা শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দরিবিলা ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব আমির হোসেন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একান্ত সহকারী সচিব জনাব এ্যাড. সাইফুজ্জান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন চেয়ারম্যান জনাব হুমায়নুর রশিদ মুহিত,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীকোল ইউনিয়ন সাধারন সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাদশা,শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান,মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি জনাব মীর মেহেদী হাসান রুবেল,জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জনাব সালাউদ্দীন সহ জেলা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান শিখর জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতিক যেই পাবে আমরা তার পক্ষেই কাজ করব।