মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার খামারপাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অন্তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় খামারপাড়া অন্তরঙ্গ সাংস্কৃতিক একাডেমি অফিস কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।আলোচনা সভার মাধ্যমে অন্তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির নতুন কমিটি ঘোষনা করা হয়।
নতুন কমিটির সভাপতি জনাব বাবু কৃঞ্চ কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক জনাব শরিফুল ইসলাম নির্বাচিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীকোল ইউপি চেয়ারম্যান জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব আশা খন্দকার,শ্রীকোল ইউনিয়ন ইউপি সদস্য জনাব মেহেদি হাসান মুকুল,বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল কাইয়ুম,শ্রীপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনাব আশরাফ হোসেন পল্টু,শিশির কুমার শিকদার সহ আরো অনেকেই।