মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃতি সন্তান জনাব মফিজ উদ্দিন আহম্মদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে নিয়োগ পেয়েছেন।
জনাব মফিজ উদ্দিন আহম্মদ ১৭ তম বিসিএস কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে কর্ম জীবন শুরু করেন।এই কৃতি সন্তান মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের কমলাপুর গ্রামে গ্রামে জন্মগ্রহন করেন।তিনি মৃত জয়েন উদ্দিন আহম্মেদের সন্তান।তিনি নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি,ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন।
তাঁর ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন অসংখ্য শুভকাঙ্খীরা।
You must be logged in to post a comment.