মাগুরা শুক্রজিৎপুর সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ৯:৩৩ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা সদর উপজেলার শুক্রজিৎপুর সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত হওয়ার প্রতিবাদে এলাকাবাসি মাগুরা নড়াইল সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

এলাকাবাসি জানান, শুক্রবার (৯ নভেম্বর)  মাগুরা-নড়াইল সড়কে ব্যাটারি চালিত রিক্সায় করে পিকুল হোসেন স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শুক্রজিৎপুর মান্দারতলা এলাকায় ফয়সাল পরিবহনের একটি বাস ভ্যাটটির পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্হলেই মারা যান আলেয়া বেগম (৪০)।পরে স্হানীয়রা পিকুল হোসেন (৪৫) এবং আল-আমিন (১৮) কে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন।চিকিৎসাধীন অবস্হায় আজ ১০ নভেম্বর এস,এস,সি পরীক্ষার্থী আল-আমিনের মৃত্যু হয়েছে।এবং পিকুল হোসেনের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে এস,এস,সি পরীক্ষার্থী আল-আমিনের মৃত্যুর সংবাদে নিহত আল-আমিনের লাশের কফিন রাস্তায় নামিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।এই সময় রাস্তায় জানজটের সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেই এলাকাবাসি।

শুক্রজিৎপুর ফাঁড়ি এসআই জনাব মুজাহিদ হোসেন জানান,গতকাল সড়ক  দূর্ঘটনায় ১ গৃহবধুর মৃত্যু হয়।এবং একই পরিবারের ২ জন মারাত্বক আহত হয়।আজ আল-আমিনের মৃত্যুর সংবাদ শোনার পর এলাকাবাসি সড়ক অবরোধ করে।এখন যান যাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ