মাগুরা শালিখা উপজেলায় নারী,শিশু এবং স্বাস্হ্য সেবা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৬ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা শালিখা উপজেলায় মাগুরা তথ্য অফিসের উদ্যোগে আজ ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার নারী,শিশু এবং স্বাস্হ্য সেবা উন্নয়নে শালিখা উপজেলা মিলনায়তনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আক্তারুন্নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামীলী সাধারন সম্পাদক জনাব শ্যামল কুমার দে,শালিখা উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ সুপর্ন আহম্মেদ সহ আরো অনেকেই।

অনুষ্ঠান উপস্হাপনায় ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার জনাব রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ রোধ,যৌতুক নিরোধ আইন,মা,শিশুর স্বাস্হ্য,নিরাপদ মাতৃ্ত্ব,জন্মনিবন্ধন,স্যানিটেশন এবং পরিবেশ বিষয়ের উপর আলোচনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ