মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শালিখা উপজেলা মিলনায়তনে মাগুরা শালিখায় জাতীয় যুব দিবস পালিতহয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বৃহস্পতিবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে।সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে শালিখা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ইলিয়াসুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত শালিখা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শালিখা উপজেলা খাদ্য কর্মকর্তা মীনা খানম,শালিখা উপজেলা সমবায় কর্মকর্তা জনাব পঙ্কজ কুমার মন্ডল,শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আবু বক্কর মাস্টাররসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে ৪৩ জন প্রশিক্ষন প্রাপ্ত যুবকের মাঝে ৬ লক্ষ ৬০ হাজার টাকার লোনের চেক বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.