মহসিন মোল্যা-মাগুরা।।
মাগুরা শালিখা উপজেলার ছয়ঘড়িয়া এ আর জুট মিল এলাকা থেকে ৪৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ জুলাই ২০১৮ সোমবার সকালে এ আর জুট মিল এলাকায় লুঙ্গি এবং সাদা গেঞ্জি পরা একটি লাশ এলাকাবাসি দেখতে পেয়ে শালিখা থানায় খরব দেয়।পরে শালিখা থানা পুলিশ কানের নিচে গুলি করা লাশটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ জনাব রবিউল ইসলাম জানান,আজ সকালে ছয়ঘড়িয়া এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।এখন পর্যন্ত লাশটির কোন পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.