মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) মাগুরা মহম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা সংগঠক ও মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোঃ রোস্তম আলী শিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. শ্রী বিরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব আসিফুর রহমান,মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব রবিউল ইসলাম,মহম্মদপুর উপজেলা যুবলীগ সভাপতি ও আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জনাব জি এম শওকত বিপ্লব রেজা বিকো,মাগুরা জেলা পরিষদের মহিলা সদস্য জনাব নাজনীন রব্বানী সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ড. শ্রী বিরেন শিকদার এমপি বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষার মান উন্নয়নে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহন করেছেন।ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার কোন বিকল্প নাই।শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলা চর্চা প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
You must be logged in to post a comment.