মাগুরা মহম্মদপুর উপজেলা বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের অনুমোদন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ৯:৪৬ অপরাহ্ন

আনিচুর রহমান, মহম্মদপুর (মাগুরা)।।

মাগুরা মহম্মদপুর উপজেলা বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (wato) অনুমোদন দেওয়া হয়েছে। আজ ১৯ নভেম্বর সোমবার মাগুরা জেলা সভাপতি জনাব মহসিন মোল্যা ও মাগুরা জেলা সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি জনাব সালমা বিনতে মাহবুব,সাধারন সম্পাদক জনাব হারুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক  জনাব এনামুল হক নির্বাচিত হন।

এই প্রসঙ্গে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলার সভাপতি জনাব মহসিন মোল্যা বলেন,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন একটি সামাজিক সংগঠন।সমাজের মঙ্গলের জন্যই আমাকে ঐক্যবদ্ধ প্রয়াস।
এই ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে পর্যায়ক্রম আমাদের মাগুরা জেলার প্রতিটি উপজেলা কমিটি গঠন করা হবে।

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু বলেন,মাগুরা জেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমাদের সংগঠন বদ্ধপরিকর।আজ মহম্মদপুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।খুব দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলা কমিটিগুলো অনুমোদন দেওয়া হবে।

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলী হোসেন মুক্তা বলেন,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন।আশা করি মাগুরা জেলায় খুব দ্রুত সময়ের মধ্যে এই সংগঠনের মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত মাগুরা গড়তে সক্ষম হব।আমাদের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য মাগুরাবাসিকে বিশেষভাবে অনুরোধ করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ