মাগুরা মহম্মদপুর উপজেলার খর্দ্দফুলবাড়ি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫,

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ জুন, ২০১৯, ৯:৪৪ অপরাহ্ন

 

আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা মহম্মদপুরে আজ (০৯ জুন) রবিবার সকালে খর্দ্দফুলবাড়ি প্রাইমারী স্কুলে মাঠে এ সংঘর্ষের সুত্রপাত হয়। পরে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানিয়রা,জানান,খর্দ্দফুলবাড়ি,এলাকার আওয়ামীলীগ সমর্থিত শিমুল ও একিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার সন্ধ্যায় চায়ের দোকানে সামান্য ব্যাপারে শিমুলের সমর্থক শওকতের সাথে একিন সমর্থকদের কথাকাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে আজ সকালে প্রতিপক্ষ দুই দলের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

এ সময় হামলা পালটা পাল্টি হামলার ঘটনায় অন্তত ২৫ জন আহত ও ২০ টা বাড়িঘরসহ দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের মহাম্মাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ