আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।
মাগুরা মহম্মদপুর উপজেলার খলিশাখালি গ্রামে শনিবার সকালে দু-পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর সহ আহত হয়েছে ২০ জন ।
নহাটার খলিশাখালী গ্রামের দাউদ বিশ্বাস ও স্বপন বিশ্বাসের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।এ সংবাদ ছরিয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশিও অন্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয় ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
You must be logged in to post a comment.