মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের দেওলি গ্রামে মৌমাছির কামড়ে জামাল মোল্যা (৫০) নামে ১ ব্যক্তি মৃত্যু হয়েছে।এবং আহত হয়েছেন একই পরিবারের ২ জন।গতকাল ২০ এপ্রিল শনিবার বিকালে এই ঘটনা ঘটে।নিহত জামাল মোল্যা দেওলি গ্রামের মৃত মনির মোল্যার ছেলে।আহত ২ জনের অবস্হা এখন আশঙ্কামুক্ত।
পারিবারিক সূত্রে জানা যায়,জামাল মোল্যা গোয়ালঘরে অবস্হান করছিল।হঠাৎ একদল মৌমাছি জামাল মোল্যা ও পরিবারের অন্য ২ জনের উপর আক্রমন করে।পরে তাদের স্হানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।অবস্হার অবনতি দেখে চিকিৎসক জামাল মোল্যাকে মহম্মদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।