মাগুরা মহম্মদপুরে মাথা কাটা লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯, ১২:৪১ অপরাহ্ন

আশিষ সাহা জনি ,মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরার মহম্মদপুরের বাবুখালীর পাড়ুয়ারকুল পাগলের আশ্রমের উত্তর পাশে রাস্তার উপর থেকে মস্তক বিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে পাড়ুয়ারকুল গ্রামের নজির শেখ (৩০) ছাগল চরাতে, মাঠে যাওয়ার সময় রাস্তার উপর রক্ত ও রাস্তার পাশে মস্তক বিহিন লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে লোকজন জমা হয়।

পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় জানা যাইনি। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য  পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ