মাগুরা মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৪৯ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ইউনিয়ন পরিষদের সদস্য কাবিল হোসেন মারা গেছেন।তিনি নহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার রাতে জমিজমা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধের জের ধরে হামলায় কাবিল মেম্বর গুরুতর আহত হয়। টনার পর নহাটা বাজারের পল্লীচিকিৎসক ডাক্তার আশরাফুজ্জামান প্রথমিক চিকিৎসা দিয়ে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করেন।পরে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোর ৪টায় সময় তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান,এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ