মহসিন মোল্যা, মাগুরা।
আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার মাগুরা মহম্মদপুর উপজেলার নিখড়হাটা গ্রামের ধলু মিয়ার ছেলে আবুজার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসি জানান,গত ২ দিন আগে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটি সুস্হ হয়ে ওঠে।
মহম্মদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জনাব আবু আহসান বলেন,শিশুটির আজ জ্বর অনুভব হলে মহম্মদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শিশুটির মৃত্যু হয়।