আশিষ সাহা জনি, মহম্মদপূর (মাগুরা) প্রতিনিধি ।।
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নে বৃহস্পতিবার পর্নগ্রাফি নিয়ন্ত্রন আইন- ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭) ধারায় মামলা হয়েছে।
মামলায় ২ যুবক রাকিব হোসেন, পিং- আক্কাচ শেখ ও নুর আলম, পিং- ফরিদ হোসেন কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে মহম্মদপুর থানা পুলিশ।
আটক উভয়ের বাড়ি বাবুখালি ইউনিয়নের সুলতানসি গ্রামে।
৯ম শ্রেনীর একটি মেয়েকে প্রেমের প্রলোভন দিয়ে পর্নছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়ার কারণে মহম্মদপুর থানায় মামলা হয়।
থানার তদন্তকারী অফিসার এস আই হাফিজ অল্প সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠান।