আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।
মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে সোমবার (৫ মার্চ সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের ১০জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে শরিফুল (৩০), আ. হালিম (৫২), রিয়াজ (১৭), পিকুল (২৭), রেখা (৪০) ও মহাজ্জেল (৬০) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে বহু দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
You must be logged in to post a comment.