মাগুরা মহম্মদপুরে গ্রাম্য বিরোধের জেরে ৫ মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ মে, ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে ৫ মাস বয়সী এক কন্যা শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির নাম লামিয়া খাতুন। নিহত শিশুর বাবার নাম লিটু মোল্যা। সোমবার গভির রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রামপুর গ্রামের সেকেন্দার মোল্যা ও সাবেক মেম্বার রুহলের গ্রুপের সাথে ২ দিন পূর্বে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় সেকেন্দার মারাত্মকভাবে আহত হলে তিনি ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

এ দিকে গত শনিবার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন সেকেন্দার আলীর ছেলে লিটু মোল্যার শিশু কন্যা লামিয়াকে সোমবার রাতে মায়ের কোল থেকে ছুড়ে ফেলে হত্যার অভিযোগ করেছে লামিয়ার মা খাদিজা বেগম।

শিশুর মা বলেন, একদল দূর্বৃক্ত মুখে মুখোশ পরে আমার বাড়িতে এসে আমাকে মারধর করে এবং আমার কোল থেকে লামিয়াকে কেঁড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরে আহত লামিয়াকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বর্তমানে শিশুর মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়েছেন। এবং এই এলাকায় পুনরায় যেন সংঘর্ষ না হয় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ