মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা মহম্মদপুর উপজেলার মুরাদ শেখ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।আটক মুরাদ শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আখালিপাড়া গ্রামের মৃত আবির হোসেনের ছেলে।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান,(২৮ জানুয়ারি) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চড় পাচুড়িয়া গ্রামে অভিযান চালায় মহম্মদপুর থানা পুলিশ।এ সময় ইয়াবা বিক্রির সময় মুরাদকে আটক করে পুলিশ এবং তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
You must be logged in to post a comment.