মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
বুধবার (৯ জানুয়ারী) মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে ওমেদপুর গ্রামের শিয়ামত শেখের বাড়িতে তিনটি ঘরে আগুন লেগে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আজ বেলা ১ টার দিকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।
ঘরে থাকা দেড় লক্ষ নগদ টাকাসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ধারনা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শিয়ামত শেখ জানান,বেলা ১ টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।পরে আশে পাশের ৩ টা ঘরে আগুন লেগে যায়।ঘরে থাকা দেড় লক্ষ টাকা সহ সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
You must be logged in to post a comment.