মাগুরা মহম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ।

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯, ৭:৩০ অপরাহ্ন

জনি, মহম্মদপুর (মাগুরা)।।

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গঙ্গারামপুর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে ।

রবিবার (৭ এপ্রিল)  রাতে ৩ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে এবং দলীয় দুটি আওয়ামী লীগ অফিস সহ ১৮টি দোকান ভাংচুর এর ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী অন্য দৃষ্টি কে জানান, রাজাপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম মোল্লার মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

ঘটনার রাত ৮ টার দিকে গঙ্গারামপুর বাজারে একটি চায়ের দোকানে কাসেম সমর্থক বাকির সাথে হালিম সমার্থক শফিকের দোকানে বসা নিয়ে কথা কটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে । পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জরিয়ে পরে।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ  ঘটনাস্থল থেকে ৭ জন কে গ্রেফতার করেছে ।

সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে । অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।

মহম্মদপুর থানা  অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ