মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ২৪ ডিসেম্বর সোমবার আওয়ামী লীগের ২ টি নির্বাচনী অফিসে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নিতাই রায় চৌধুরীর সমর্থকরা মিছিল দিয়ে পরে এই আওয়ামী লীগের ২ টি নির্বাচনী অফিসে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে আওয়ামীলীগ নেতাকর্মীদের হুমকি দেয় এবং শ্লোগান দিয়ে দ্রুত চলে যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রবিউল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়েছি। এখন পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
You must be logged in to post a comment.