আশিষ সাহা জনি, মহম্মদপূর, মাগুরা।।
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার (২৫ মে) বিকেলে সরাসরি হাটে গিয়ে কৃষকের কাছ থেকে সরকারি মূল্যে ধান কিনেছেন স্থানীয় এমপি ড. শ্রী বীরেন শিকদার।
মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফির আয়োজনে স্থানীয় ফুটবল মাঠে ধানের হাটে এ ধান ক্রয় কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. শ্রী বীরেন শিকদার।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ উপজেলার জন্য বরাদ্দকৃত ১৩৬ মেট্রিকটন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার।
কোন প্রকার হয়রানি ছাড়া সরাসরি কৃষদের কাছ থেকে এ ধান ক্রয় কার্যক্রমকে সাধুবাদ জানান কৃষকরা।