মাগুরা প্রেসক্লাব সভাপতি মিহির লাল কুরি আর নেই!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা প্রেসক্লাব সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশন মাগুরা জেলা প্রতিনিধি ও দৈনিক সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি অধ্যাপক মিহির লাল কুরি (৭০) আজ ১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০:৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়ে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র ও ২ কণ্যাসন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

 

পরিবার সূত্রে জানা যায়,রাতে তিনি স্ট্রোক করলে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে অবস্হার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে আজ সকাল ১০:৩০ মিনিটে তিনি মারা যান। বিকাল ৫ টায় মাগুরা নতুন বাজার নিজ বাসভবনে মরদেহ পৌঁছালে তাঁকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে।মাগুরা আঠারখাদা মহাশ্বশানে তাঁর শেষ কৃত্ত অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে মাগুরা প্রেসক্লাব আগামী ৩ দিনের শোক ঘোষনা করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ