মহসিন মোল্যা, মাগুরা।।
২০ অক্টোবর শনিবার মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ড কমিশনার জনাব সাকিব হাসান তুহিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,মাগুরা জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক জনাব সাকারুল ইসলাম শাকিল,মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান,মাগুরা জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জনাব শেখ সালাউদ্দিন,মাগুরা জেলা সাংগঠনিক সম্পাদক জনাব শামসুল ইসলাম সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ্যাড. সাইফুজ্জামান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।