মাগুরা নহাটায় গাছ থেকে পড়ে চানাচুর বিক্রেতার মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ জুন, ২০১৯, ৮:০২ অপরাহ্ন

ওবায়দুর রহমান।।

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির নহাটা বারইপাড়া গ্রামের চানাচুর বিক্রেতা মফিজুর (৪০) পিতা: আব্দুস সালাম শনিবার (১ জুন) দুপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়,দুপুরে মফিজ চানাচুর ভাজার জ্বালানির খড়ি সংগ্রহের জন্য বাড়ী পাশে নহাটা কালীবাড়ী শ্বশাণের কাছে তপার মেহেগুনি গাছে উঠে খড়ি পড়তে গেলে গাছ থেকে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।খড়ি পাড়তে এসে বাড়ীতে না ফেরায় বাড়ী লোক খোঁজাখুজি করে ঘটনাস্থলে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত মৃত্যদেহ খুজে পায়।মফিজুর বাড়ীতে নিজে চানাচুর তৈরী করে বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করত।

মৃত্যুকালে মফিজ স্ত্রী উচ্চ মাধ্যমিক পাশ একটি ছেলে ও বিয়ে দেওয়া এক কন্যা সন্তান রেখে গেছেন।নহাটা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাকসুদুল ইসলাম জনান,পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ