মাগুরা জেলার মহম্মদপুর থানার ০২ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে ।।

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ মে, ২০১৯, ৯:৩৫ পূর্বাহ্ন

আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা জেলার মহম্মদপুর থানার ০২ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের অদ্য ২৬/০৫/২০১৯তারিখে  ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয় সকাল ১১.০০ ঘটিকায়।

 ইউনিয়ন পরিষদের নির্ধারিত পরিদর্শন শেষে বাজেট সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাগুরা জেলার সুযোগ্য স্থানিয় সরকার পরিচালক (ডিডিএলজি -উপ সচিব) । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর জনাব শামসুজ্জোহা ।
এছাড়া সহোযোগী প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন এর পিসি জনাব তাসরিন জাহান উপস্থিত ছিলেন।
 সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শিকদার মিজানুর রহমান।
সভাপতি সাহেবের অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাহিনুর ইসলাম ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ