মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আজ ৭ অক্টোবর বুধবার জগদল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল ৩ টায় বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জগদল ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল হাই মোল্যা।
জগদল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব সিরাজুল ইসলাম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব তানজেল হোসেন খাঁন।
প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. জনাব সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মাগুরা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব রুস্তম আলী,মাগুরা সদর থানা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস খাঁন,মাগুরা সদর থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব আশরাফুল আলম বাবুল ফকির,মাগুরা পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব বাকি ইমাম,সাবেক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শরিফুল ইসলাম,জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সৈয়দ রফিকুল ইসলাম সহ আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় দেখতে নৌকা মার্কায় ভোট কামনা করেন।
You must be logged in to post a comment.